ভার্চুয়াল কোর্ট পরিচালনার জন্য পরীক্ষামূলক ওয়েব পোর্টাল ‘
http://mycourt.judiciary.org.bd/’ চালু করা হয়েছে। আবেদন, শুনানি সবই হবে এ পোর্টালের মাধ্যমে।
এই পোর্টালে গিয়েই আদালতে বাদী/বিবাদীর পক্ষে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবীকে নিজের নাম, ছবি, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত ছুটি ও অবকাশকালে শারীরিক উপস্থিতি ছাড়া সোমবার থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুরু হতে যাচ্ছে আদালতের বিচার কার্যক্রম। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ওয়েবে চালু হয়েছে ভার্চুয়াল আদালত ‘মাইকোর্ট’।
নিবন্ধিত হওয়ার পর ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আইনজীবী ভার্চুয়াল কোর্ট পোর্টালে প্রবেশ করতে পারবেন। সেখানে জামিন আবেদন ও বেইল বন্ড দাখিল সংক্রান্ত দুটি ঘর থাকবে।
কোনো আইনজীবী জামিন আবেদন করতে চাইলে জামিন সংক্রান্ত ঘরে প্রবেশ করে মূল জামিন আবেদন, ওকালতনামা ও সংযুক্ত নথিপত্র পৃথক তিনটি ধাপে আপলোড করতে হবে। এ ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট বেঞ্চের কর্মকর্তা এ আবেদনটি শুনানির জন্য গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন। সংশ্লিষ্ট বিচারকের অনুমোদনের পর ইমেইলে শুনানির সময় জানিয়ে ভিডিও কনফারেন্সের লিংক পাঠানো হবে আইনজীবীকে। এসএমএসে দেওয়া হবে অ্যালার্ট।
নির্দিষ্ট সময়ে বিচারক ও সংশ্লিষ্ট আইনজীবী যুক্ত হবেন ভিডিও কনফারেন্সে। এভাবে চলবে আবেদনের ওপর শুনানি। জামিন মঞ্জুর হলে পোর্টাল থেকেই বেইল বন্ড দাখিল করা যাবে।
পোর্টালটিতেই রয়েছে এটি ব্যবহারের ভিডিও টিউটোরিয়ালও